সিজেপি নিয়ে ভাগবতের অবস্থান কী? জানতে মরিয়া বিজেপি - 24 Ghanta Bangla News
Home

সিজেপি নিয়ে ভাগবতের অবস্থান কী? জানতে মরিয়া বিজেপি

Spread the love

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি

ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)৷ গোটা ঘটনাপ্রবাহ নিয়ে সঙ্ঘ পরিবার কী অবস্থান নেয়, সে দিকে তাকিয়ে বিজেপি-ও৷ এই আবহে সঙ্ঘ-সমর্থিত মহিলা সংগঠন ‘রাষ্ট্র সেবিকা সমিতি’-র তরফে তীব্র নিশানা করা হয়েছে সিজেপি-কে। সমিতির প্রধান ভি শান্তাকুমারী সিজেপির আন্দোলনকে ‘দিমাগি নকশাল’দের আন্দোলন হিসেবে ব্যাখ্যা করেছেন৷ তাঁর অভিযোগ, এই ধরণের আন্দোলন ও বিক্ষোভ গোটা দেশে অস্থিরতা তৈরি করছে। যার জেরে দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *