PM Narendra Modi: ‘আজ সিকিম দেশের গর্ব’, ৫০ বছরে সিকিমের উন্নয়নগাথা শোনালেন প্রধানমন্ত্রী – Bengali News | PM Narendra Modi Attend Golden Jubilee of Sikkim Statehood, Says Sikkim Become Model State
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: X
বাগডোগরা: শেষ মুহূর্তে বাধা। খারাপ আবহাওয়ার কারণে সিকিম যেতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিমের ভারতে অন্তর্ভুক্তির ৫০ বছর উদযাপনে ভার্চুয়ালিই অংশ নিতে হল প্রধানমন্ত্রীকে। এ দিন তিনি বলেন-
- এই ৫০ বছরে সিকিম প্রকৃতির সঙ্গে প্রগতির মডেল তৈরি হয়েছে। বায়ো-ডায়ভার্সিটির মডেল তৈরি হয়েছে।
- ৫০ বছর আগে সিকিম নিজের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করেছিল, ভারতের আত্মার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। একটা ভরসা ছিল যে সবার কণ্ঠ শোনা হবে, সবার অধিকার নিশ্চিত হবে, বিকাশের সমান সুযোগ মিলবে। আমি আজ বলতে পারি, সিকিমের প্রতিটি পরিবারের ভরসা দিনে দিনে বেড়েছে। আজ সিকিম দেশের গর্ব।
- আজকের এই দিন বিগত ৫০ বছরের সংগ্রামকে উদযাপন করার দিন। আমি শুনছিলাম যে মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানকে স্মরণীয় করার জন্য কতটা পরিশ্রম করেছেন। উনি নিজে দুবার দিল্লিতে এসে আমাকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন।
- আমি শুধু লোক দেখতে পাচ্ছি। খুব ভাল হত যদি আমি যেতে পারতাম। এর জন্য ক্ষমা চাইছি। রাজ্য সরকার সিদ্ধান্ত নিলেই আমি সিকিমে আসব, আপনাদের সঙ্গে দেখা করব।
- আজকে এক বিশেষ দিন। সিকিমের গণতান্ত্রিক যাত্রার গোল্ডেন জুবিলি। আমি আপনাদের মাঝে উপস্থিত থেকে এই উৎসব-উদযাপনের অংশ হতে চেয়েছিলাম, সকাল সকাল দিল্লি থেকে বেরিয়ে বাগডোগরা পৌঁছে গেলাম, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আমি আপনাদের দরজা পর্যন্ত পৌঁছতে পারলেও, আপনাদের কাছে যেতে পারলাম না।