টাইগারকে লক্ষ্য করে গুলি চালানোর সময় পিছনেই ছিল করণবীরের গাড়ি, কী দেখেছেন এই অভিনেতা?
ঘটনা নিয়ে করণবীর NDTV-কে বলেছেন, ‘আমার গাড়ি ঠিক পিছনেই ছিল। গেট পেরিয়ে আমরা বেরিয়ে আসার পরে আমার গাড়ি যখন সেখানে পৌঁছয়, তখন আমি শুধু রক্তের দাগ দেখতে পাই। জানতে পারি, টাইগারের চালককে গুলি করা হয়েছে। টাইগার নিরাপদে রয়েছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। কিন্তু চালকের জন্য আমার খুব খারাপ লাগছে। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সেখানে কয়েকটি বাচ্চা জন্মদিনের অনুষ্ঠান করছিল। সবাই আতঙ্কে এ দিক-ও দিক ছুটতে শুরু করে।’