বাগানের দিল্লি জয়, দল নিয়ে আশাবাদী প্যানোস - 24 Ghanta Bangla News
Home

বাগানের দিল্লি জয়, দল নিয়ে আশাবাদী প্যানোস

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল সন্ধ্যা ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল টমাস টর্চজের স্পোর্টিং…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল সন্ধ্যা ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লি। একটা সময় সেই ম্যাচে বাগানের প্রাক্তন তারকা হনামতের গোলে পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে লি হ্যারি আরউইনের দৌলতে ম্যাচে ফিরেছিল মেরিনার্সরা। তারপর প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা।

যারফলে নর্থইস্ট ম্যাচের হোঁচট কাটিয়ে দেশের প্রথম ডিভিশন লিগে জয়ের স্বাদ পেয়েছে মোহনবাগান। আগামী দিনে ও এই ধারাবাহিক বজায় রাখার টার্গেট থাকবে দলের সকল ফুটবলারদের। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল প্রসঙ্গে যথেষ্ট ইতিবাচক থা‌কতে দেখা যায় বাগানের এই গ্ৰীক হেডস্যারকে। তিনি বলেন, ‘ এমন দল পেয়ে আমি যথেষ্ট উচ্ছসিত। নিজের পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা বদল করে ম্যাচে নামার সুযোগ রয়েছে। সর্বপরি সমস্ত কিছু সঠিকভাবে পরিচালনা করা বিরাট বড় ব্যাপার।’

আরও বলেন, ‘ দলের কোনও ফুটবলার মাঠের বাইরে থাকলে অন্যকেউ খেলার সুযোগ পায়। এক্ষেত্রে সবাইকে গেম টাইম দেওয়া জরুরি।’ আগামী ২৬শে অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের প্রথম ম্যাচে নামবে মোহনবাগান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চেন্নাইয়িন এফসি।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *