প্রবাসেই পেতেছেন সংসার, বিয়ের পরে প্রথম পুজো কেমন কাটছে তনুশ্রীর? - 24 Ghanta Bangla News
Home

প্রবাসেই পেতেছেন সংসার, বিয়ের পরে প্রথম পুজো কেমন কাটছে তনুশ্রীর?

Spread the love

গত ২৮ নভেম্বর ২০২৫, লাস ভেগাসে আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে এনে অনুরাগীদের চমকে দিয়েছিলেন তনুশ্রী। বেড়াতে গিয়ে যে এমন ভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন, তা নাকি নিজেও ভাবেননি অভিনেত্রী। সুজিত দীর্ঘদিন ধরেই আমেরিকায় থাকেন। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে সেখানেই থাকছেন তনুশ্রী। তবে অভিনয় থেকে পাকাপাকি ভাবে সরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। বরং দেশ-বিদেশ মিলিয়েই আগামী দিনে কাজ ও সংসার সামলানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *