৬ মাসের কম বয়সি শিশুদের খাবার নিয়ে বড় পদক্ষেপ FSSAI-এর
কী বলা হয়েছে FSSAI ড্রাফ্টে?
FSSAI-এর প্রস্তাব অনুযায়ী, ছ’মাস পর্যন্ত বয়সের শিশুদের জন্য তৈরি খাবারে কোনওরকম ভাবে সুক্রোজ ও ফ্রুক্টোজ যোগ করা যাবে না। এই পরিবর্তনের জন্য ২০২০ সালের একটি নিয়ম সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে
সুক্রোজ ও ফ্রুক্টোজ কী?
সুক্রোজ সাধারণত রান্না বা খাবারে ব্যবহৃত চিনিতে থাকে। ফ্রুক্টোজ এক ধরনের প্রাকৃতিক শর্করা, যা নানা রকম ফলে পাওয়া যায়। প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে, ছ’মাসের কম বয়সের শিশুদের জন্য তৈরি খাবারে এই দুই ধরনের শর্করা আলাদা করে যোগ করা যাবে না।