নিউ জ়িল্যান্ড সফরের দল ঘোষণার সঙ্গেই কি শেষ সামির আন্তর্জাতিক কেরিয়ার? কেন বাদ পড়লেন? - 24 Ghanta Bangla News
Home

নিউ জ়িল্যান্ড সফরের দল ঘোষণার সঙ্গেই কি শেষ সামির আন্তর্জাতিক কেরিয়ার? কেন বাদ পড়লেন?

Spread the love

নিউ জ়িল্যান্ড (New Zealand) সফরের জন্য ভারতের তিন ফরম্যাটের দলই ঘোষণা করা হয়েছে। টি-টোয়েন্টি দলের ঘোষণা আগেই হয়েছিল। এ বার প্রকাশ্যে এসেছে ODI ও টেস্ট দল। আর তাতেই বড় প্রশ্নের মুখে মহম্মদ সামির (Mohammed Shami) আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ। তিন ফরম্যাটের কোনও দলেই জায়গা পাননি ভারতের অভিজ্ঞ পেসার। একটা সময় যিনি একার দক্ষতায় ভারতকে একাধিক টেস্টে জিতিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন পেস আক্রমণে, সেই সামির আন্তর্জাতিক কেরিয়ারই এ বার শেষের পথে বলে মনে করা হচ্ছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো?

ভবিষ্যতের কথা ভেবে তরুণদের উপরেই ভরসা করছে ভারত

মহম্মদ সামির দলে সুযোগ না পাওয়ার অন্যতম কারণ, ভবিষ্যতের জন্য পেস আক্রমণ তৈরি করতে চাইছে ভারতীয় দল। সেই লক্ষ্যেই নিউ জ়িল্যান্ড সফরের দলে জায়গা পেয়েছেন গুরনুর ব্রার (Gurnoor Brar), আকিব নবি (Aqib Nabi), অংশুল কম্বোজ (Anshul Kamboj) এবং প্রসিধ কৃষ্ণর (Prasidh Krishna) মতো বোলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *