ড্রোন শো, আতসবাজির আলোয় রঙিন দিঘার সৈকতে - 24 Ghanta Bangla News
Home

ড্রোন শো, আতসবাজির আলোয় রঙিন দিঘার সৈকতে

Spread the love

বোধনের আগে দু’দিন ধরে দিঘার সৈকতে আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের। পাশাপাশি পুজো উপলক্ষে দিঘা, তাজপুর, মন্দারমণির সৈকতকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) উদ্যোগে। রাতের সৈকত হয়ে উঠেছে আরও মায়াবী। তিন হাজার ড্রোন আর প্রযুক্তির ব্যবহারে সৈকতের রাতের আকাশে কখন ফুটে উঠল শারদ শুভেচ্ছা, কখনও দুর্গার প্রতিচ্ছবি,মণ্ডপের আলোকসজ্জা, ঢাকের বাদ্যি। চোখের সামনে আলোর এমন অভিনব কারিকুরি দেখে অভিভূত পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। ওল্ড ও নিউ দিঘা মিলিয়ে ৬টি দুর্গাপুজো হচ্ছে এ বার। পুজোর ছুটিতে হোটেলগুলিতেও বুকিং ভালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *