চোরবাগান সর্বজনীন: বৃষ্টির মধ্যে হুড়োহুড়ি, ঠিক কী হয়েছিল মণ্ডপে?
জানা গিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে একদল দর্শনাথী মণ্ডপে ঢোকার পরে তাঁরা বৃষ্টির জন্য বেরোচ্ছিলেন না। আর ঠিক সেই সময়ে নতুন দর্শনার্থীরা জোর করে ভিতরে ঢুকে যান বলে অভিযোগ। সেই সময়ে পদপিষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। কমপক্ষে ৩০ জন দর্শনার্থী জখম হয়েছেন বলে লালবাজার সূত্রে খবর। জখম দর্শনার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয় অ্যাম্বুল্যান্স।