রাস্তা কালো হয় কেন? রঙিন রাস্তায় কি নিরাপদ নয়? কোথায় বিপদ?
রাস্তা কালো হয় কেন?
অধিকাংশ কালো রাস্তা তৈরি হয় অ্যাসফাল্ট দিয়ে। পাথরের টুকরো, নুড়ি ও বালি, যেগুলিকে একসঙ্গে আটকে রাখে বিটুমেন। এটি পেট্রোলিয়াম থেকে পাওয়া কালচে, আঠালো পদার্থ। গরম অবস্থায় বিটুমেনের সঙ্গে পাথরকুচি মিশিয়ে রাস্তায় বিছিয়ে দেওয়া হয়। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস এই সময় অনলাইনকে বলেন, ‘বিটুমেন দিয়ে তৈরি হওয়ার কারণেই রাস্তার রং কালো হয় ’।