মাছের মড়ক ও দুর্গন্ধে বিপর্যস্ত বেঙ্গালুরুর দোদাগুব্বি হ্রদ, ঠিক কী ঘটেছে সেখানে?
আবর্জনা জমা থাকা স্থান থেকে বৃষ্টির সঙ্গে যে বিষাক্ত পচা তরল বেরিয়ে আসে, তাকে বলা হয় ‘লিচেট’ (Leachate)। এতে থাকে মারাত্মক রাসায়নিক, ভারী ধাতু ও দূষিত উপাদান। ২০১৮ সালের একটি গবেষণা দেখায়, বেঙ্গালুরুর অন্য এক ডাম্পিং ইয়ার্ড থেকেও কী ভাবে এই ‘লিচেট’ গড়িয়ে আশপাশের জলকে বিষাক্ত করে তুলেছিল।