প্রেমে Slow Ghosting? সঙ্গীর ৫ লক্ষণে বুঝুন সম্পর্কের দূরত্ব। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

প্রেমে Slow Ghosting? সঙ্গীর ৫ লক্ষণে বুঝুন সম্পর্কের দূরত্ব। Ei Samay

Spread the love

আপনি এগিয়ে গেলেই ফের বাড়ে মনোযোগ

আপনি যখন মেসেজ করা কমিয়ে দেন কিংবা নিজের মতো থাকতে শুরু করেন, তখনই হঠাৎ তাঁর খোঁজ নেওয়া শুরু হয়। মিষ্টি কথা, পুরোনো স্মৃতির উল্লেখ— সব মিলিয়ে মনে হয়, আগের সম্পর্কটা বুঝি ফিরে আসছে। কিন্তু কয়েক দিন পর আবার সেই দূরত্ব। এমন মিশ্র সংকেত আপনাকে আশা আর হতাশার মধ্যে আটকে রাখতে পারে। তাই সতর্ক থাকুন।

সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা শুধু আপনার

প্রতিবার আপনিই মেসেজ করছেন, ফোন করছেন, দেখা করার পরিকল্পনা করছেন। আপনার দিন কেমন কাটল, পুজোর কেনাকাটা হলো কি না— এ সব জানতে সঙ্গীর বিশেষ আগ্রহ নেই। সুস্থ সম্পর্কে দু’জনেরই উদ্যোগ প্রয়োজন। একা সম্পর্ক বাঁচানোর চেষ্টা করতে করতে নিজে মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়ছেন কি না, খেয়াল রাখুন।

দূরত্ব বাড়ছে, কিন্তু কারণ অজানা

আচরণ বদলে গিয়েছে, অথচ কেন বদলেছে তা নিয়ে কোনও স্পষ্ট কথা নেই। আপনি অপেক্ষা করছেন, নিজেকে প্রশ্ন করছেন, এমনকী নিজের ভুল খুঁজতেও শুরু করেছেন। কিন্তু মনে রাখবেন, অন্যের নীরবতার জন্য নিজেকে দায়ী করা ঠিক নয়।

এমন হলে কী করবেন? 

সব কিছু নিজে অনুমান করে কোনও সিদ্ধান্ত নেবেন না। হতে পারে সত্যিই কোনও সমস্যা রয়েছে। তাই শান্ত ভাবে নিজের অনুভূতির কথা জানান, তাঁর কাছে স্পষ্ট উত্তর চান। একবারের আচরণ নয়, ধারাবাহিক পরিবর্তনকে গুরুত্ব দিন। উত্তর না পেলে নিজের আত্মসম্মান ও মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়াই শ্রেয়। পুজোর আনন্দ কারও মেসেজের অপেক্ষায় আটকে না রেখে বন্ধু, পরিবার ও নিজের পছন্দের কাজে সময় দিন। সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও নিজের আনন্দের অধিকার আপনার থাকছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *