আলিপুরদুয়ারের গঙ্গোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর গল্প
গঙ্গোপাধ্যায় বাড়ির পুজোয় পশুবলি প্রথা বহু আগেই বন্ধ হয়েছে। তবে, বলিপ্রথার ঐতিহ্য ধরে রাখতে আজও চালের গুঁড়োর মণ্ড বলি দেওয়া হয়। পাশাপাশি হলুদ রং লাগানো কাঠকয়লা দিয়ে শত্রুর প্রতীকী বলি দেওয়ার প্রথাও রয়েছে। বাড়ির বড় ছেলে এই বলি দেন। পরিবারের জ্যেষ্ঠপুত্র হিসেবে এবার সেই প্রথা পালন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই বাড়ির পুজোয় ষষ্ঠীতে প্রতিমাকে সোনা ও রুপোর অলংকারে সাজানো হয়। টিপ, মুকুট, ত্রিনয়ন-সহ নানা অলঙ্কারে সাজানো হয় প্রতিমাকে। সাবেক সাজসজ্জা ও পুরনো রীতির মধ্যেই পরিবারের সদস্যরা খুঁজে পান পূর্বপুরুষদের স্মৃতি।