আইএসএলে দিল্লীর বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে মোহনবাগান
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে টমাস টর্চজের স্পোর্টিং…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লী ফুটবল দল। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রাজধানীর এই ফুটবল ক্লাব। দলের হয়ে একটি মাত্র গোল করেন লালরিনলিয়ানা হনামতে। বছর তেইশের এই মিজো সেন্ট্রাল মিডফিল্ডারের দৌলতেই এগিয়ে দিল্লী। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান আরও বাড়াতে চাইবেন দলের ফুটবলাররা।
অন্যদিকে, সমতায় ফেরার পাশাপাশি টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা থাকবে ডেজান ড্রাজিচ থেকে শুরু করে লালিয়ানজুয়ালা ছাংতে সহ লি হ্যারি আরউইনের মত ফুটবলারদের। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে পরাজিত হতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। যেটা নিঃসন্দেহে ধাক্কা ছিল সকলের কাছেই। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এদিন প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল বাগান ফুটবলারদের। তবে একাধিকবার আক্রমণ সংগঠিত হলেও গোল আসেনি।
তবে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় অর্থাৎ প্রায় ২৩ মিনিটে, সুযোগ বুঝেই বাগানের জালে বল জড়িয়ে যান হনামতে। প্রথমার্ধের পঁয়তাল্লিশ মিনিটের পর অতিরিক্ত সময়ে ও ফলাফল ছিল অপরিবর্তিত।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.