যন্তর মন্তরে শাহের মন্ত্রকের ধর্না-নিষেধাজ্ঞা নিয়ে দিল্লি পুলিশকে নোটিস, কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট
Big Breaking: যন্তর মন্তরকে ধর্নাস্থলের তালিকা থেকে বাদ দিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কড়া বার্তা দিল। কেন্দ্র এবং দিল্লি পুলিশকে নোটিস ধরিয়ে তাদের জবাব তলব করা হয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কেন্দ্র এবং দিল্লি পুলিশের জবাবে সন্তুষ্ট না হলে আইন নিজের পথেই চলবে। বৃহস্পতিবার আদালত বলেছে, ‘আমরা কেন্দ্র এবং দিল্লি পুলিশের উদ্দেশে নোটিস জারি করে তাদের জবাব তলব করছি। তাদের উত্তর দিতে দিন। যদি সেই জবাবে আমরা সন্তুষ্ট না হই, আইন নিজের পথে চলবে।’