জেমো ইন্দ্রতলা দুর্গোৎসবে নারীশক্তি ও ঐতিহ্যের বার্তা
সমিতির সদস্য অমরেন্দ্রনাথ সিংহ পুরোনো স্মৃতি স্মরণ করে বলেন, ‘১৫ বছর আগে কর্মসূত্রে বাইরে থাকার সময়ে পুজোয় বাড়ি ফেরার পথে বাসযাত্রীদের বলতে শুনেছিলাম-ঠাকুর তো দেখবই, কিন্তু জেমো ইন্দ্রতলার ঠাকুর দেখতে যেতেই হবে। বুঝেছিলাম, এই পুজোর গ্রহণযোগ্যতা শুধু কান্দিতে নয়, পুরো মহকুমা জুড়ে ছড়িয়ে।’ নামকরণের ইতিহাস প্রসঙ্গে তিনি জানান, একসময়ে তাঁদের পূর্বপুরুষ এখানে ইন্দ্রদেবের পুজো করতেন, তার থেকেই ইন্দ্রতলা।