পারেননি বুমরা-স্টার্কও, T20-তে বিরল নজির গড়লেন এই পেসার, চেনেন তাঁকে? - 24 Ghanta Bangla News
Home

পারেননি বুমরা-স্টার্কও, T20-তে বিরল নজির গড়লেন এই পেসার, চেনেন তাঁকে?

Spread the love

এক ওভারে পাঁচ উইকেট নিলেন চ্যাড লেকক

টাইটান্সের বিরুদ্ধে এই ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে মোট ৬ উইকেট নিয়েছেন লেকক। সিনিয়র ক্রিকেটে খুব বেশি পরিচিতি না থাকলেও এই পারফরম্যান্সে শিরোনামে উঠে এসেছেন তিনি। চতুর্থ বোলার হিসেবে পুরুষদের টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নিলেন লেকক।

টাইটান্সের বিরুদ্ধে লেউইস ডু প্লয়কে বোল্ড করে প্রথম উইকেট তুলে নেন লেকক। পরের বলে দাইয়ান গালিয়েম দু’রান নেন। তৃতীয় বলে আউট করেন গালিয়েমকে। এর পরে আর থামানো যায়নি লেকককে। পরপর তিন বলে আফিউয়ে ম্নিয়ানা, জানকো স্মিট এবং এসোসা আইহেভবাকে বোল্ড করেন তিনি। ফলে একই ওভারে মোট পাঁচ উইকেট তুলে নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েন। মোট ৬ উইকেট নেন ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *