Tristar অধিগ্রহণের খবরে নজরে Aegis Logistics-এর শেয়ার
Tristar জ্বালানি পরিবহণ ও সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা। সমুদ্রপথে পণ্য পরিবহণ, সড়কপথে জ্বালানি সরবরাহ, জ্বালানি সংরক্ষণ এবং বিমানকে জ্বালানি দেওয়ার মতো পরিষেবা দেয় তারা। ৩০টিরও বেশি দেশে সংস্থাটির কাজকর্ম রয়েছে। ফলে এই অধিগ্রহণের মাধ্যমে ভারতের বাইরে ব্যবসা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি পরিবহণের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারবে Aegis Logistics। সংস্থার দাবি, এই চুক্তি মুনাফা বাড়াতেও সাহায্য করবে। তবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন-সহ প্রয়োজনীয় শর্ত পূরণ হলেই অধিগ্রহণ সম্পূর্ণ হবে।