‘সবাই মিলে আমায় বেচে দিয়েছে...’, কান্নায় ভেঙে পড়লেন মনামী, কাদের বিরুদ্ধে অভিযোগ? - 24 Ghanta Bangla News
Home

‘সবাই মিলে আমায় বেচে দিয়েছে…’, কান্নায় ভেঙে পড়লেন মনামী, কাদের বিরুদ্ধে অভিযোগ?

Spread the love

‘বিগ বস’-এর ঘরে প্রতি সপ্তাহেই ক্যাপ্টেন্সি দখলের জোরদার লড়াই চলতে থাকে। টানটান প্রতিযোগিতা এখন প্রতি মুহূর্তে ঘরজুড়ে। এ বার টাস্ক চলাকালীন এক সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন অভিনেত্রী মনামী ঘোষ। এমনকী বিপক্ষ দলের কাছে রাজবীর ও নন্দিনী তাঁকে বেচে দিয়েছেন বলেও অভিযোগ মনামীর।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে ক্যাপ্টেন নিরঞ্জন। এ বারের টাস্ক থেকে ভরত কলকে বাদ রাখার সিদ্ধান্ত নেন তিনি। এবং সঞ্চালনার দায়িত্বে জিতু। প্রতিযোগীদের থেকে বল ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের খেলা। দুই দলে ভাগ হয়ে খেলাটি চলতে থাকে। নিজেদের বল রক্ষার পাশাপাশি বিপক্ষ দলের থেকে যে যতগুলো ছিনিয়ে আনতে পারবেন, তাঁরাই হবে ক্যাপ্টেন।

প্রথম দলে ছিলেন মনামী, নন্দিনী, রাজবীর ও সোনামণি। দ্বিতীয় দলে তনুশ্রী, নিরঞ্জন, দুর্নিবার ও সৃজলা। খেলার বেশ কিছু শর্ত ছিল। জামার ভিতরে বল ঢুকিয়ে রাখা যাবে না। জলের মধ্যে কেউ বল ফেলতে পারবেন না। তবে খেলা শেষ হতেই শুরু হয় অন্য সমস্যা। কান্নায় ভেঙে পড়েন মনামী।

তাঁর অভিযোগ, কোনও পরিস্থিতিতেই ভরত কল কখনও তাঁকে সাপোর্ট করেন না। ভরত কলকেও দেখা যায়, মনামীর ভ্রান্ত ধারণা ভাঙানোর চেষ্টা করতে। কিন্তু মনামী কিছুতেই মানতে নারাজ। তাঁর অভিযোগ, তিনি যাঁদের সঙ্গে ভরসা করে খেলছেন, সেই দলের সদস্যরাই তাঁর সঙ্গে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ মনামীর।

জানা গিয়েছে, নিরঞ্জনের সঙ্গে নন্দিনীর একটি চুক্তি হয়েছিল। সৃজলাকে আউট করার পরে মনামীকেও নিজেদের টিম থেকে সরিয়ে দেওয়া হবে। যা খানিক টের পেয়েছেন বলে দাবি মনামীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *