‘সত্যিটা বদলাবে না’, লাদাখের ২৮টি অঞ্চলের নামকরণ নিয়ে চিনের আপত্তির কড়া জবাব নয়াদিল্লির
এ দিন তার পাল্টা জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। কোনও পরিস্থিতিতেই এই সত্যটা পাল্টাবে না।’ একই সঙ্গে নতুন নামকরণের কারণ ব্যাখ্যাও করেন তিনি। জয়সওয়াল আরও জানান, সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে জায়গাগুলিকে আনুষ্ঠানিক ভাবে চিহ্নিত করার উদ্দেশ্য হল, সেগুলির সঠিক পরিচয় নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়ানো।