দুর্গা প্রতিমায় মা-কে দেখি: চিরঞ্জিৎ চক্রবর্তী
মাত্র ১২ বছর বয়সে মা-কে হারিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘পুজোর সময়ে যখনই কোনও সাবেকি প্রতিমা দেখি, এখনও মায়ের মুখের ঝলক একবার দেখতে পাই। এটা আর কোনও পুজোয় হয় না। মা যখন হাত ধরে ঠাকুর দেখাতেন, বলতেন, ‘দুর্গামা-কে প্রণাম করো’। সেটাই মনের মধ্যে গেঁথে রয়েছে। তাই এর থেকে বড় আনন্দের সময় আমার জীবনে আর কিছু নেই।’