‘এক মহিলা দেরাদুনে লুকিয়ে’, ভোটচুরি বিতর্কে মোদী-শাহের পাশাপাশি এক ‘রহস্যময়ী’-কেও নিশানা রাহুলের
অনেকের মত, রাহুলের ইঙ্গিত নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খান্নার দিকে। কারণ, কংগ্রেসে একাধিক নেতানেত্রীর মন্তব্যেও তাঁর নামই উঠে এসেছে। কংগ্রেস কর্মী বিজয় থোট্টাথিল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রাহুল গান্ধী এমন একজনের কথা বলেছেন, যিনি দেরাদুনে লুকিয়ে রয়েছেন। ভোটচুরি কেলেঙ্কারিতে জ্ঞানেশ কুমারের মতো উনিও সমান দায়ী।
সীমা খান্না কোথায়?’ কংগ্রেসের মিডিয়া কো-অর্ডিনেটর হরমিত কৌরও এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সীমা খান্না কোথায়? উনি কি দেরাদুনে লুকিয়ে আছেন? কে ওঁকে আড়াল করছেন? মনে রাখবেন, নির্বাচন কমিশনের ডেটা বা তথ্য এখনও ওঁরই হাতে। ওঁকে কারা রক্ষা করছেন এবং তাঁরা কী লুকনোর চেষ্টা করছেন?’ কমিশনের একটি অসমর্থিত সূত্রেও দাবি, আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বর্তমানে দেরাদুনে রয়েছেন সীমা।