অষ্টমীর অঞ্জলি দেবেন কখন? বিজয়া দশমী আসলে কবে? দেখে নিন দুর্গাপুজো ২০২৬-এর পুজো নির্ঘণ্ট - 24 Ghanta Bangla News
Home

অষ্টমীর অঞ্জলি দেবেন কখন? বিজয়া দশমী আসলে কবে? দেখে নিন দুর্গাপুজো ২০২৬-এর পুজো নির্ঘণ্ট

Spread the love

অপেক্ষার অবসান, উমা আসছে ঘরে। আর তো ১ দিনের অপেক্ষা। সারা বছর এই সময়ের জন্য অপেক্ষা করে থাকেন আট থেকে আশি। পুজোর ক’টা দিন আনন্দ, আড্ডা, খাওয়াদাওয়া আর ঠাকুর দেখায় মেতে ওঠে গোটা বাংলা। সেই সঙ্গে একটা ভাবনা। এই বছর ষষ্ঠী দু’দিন নাকি সপ্তমী? অষ্টমীর অঞ্জলি দেবেন কখন? দশমী কবে? তৈরি হয়েছে বেশ কিছু বিভ্রান্তি। পুজোর প্রতিটি দিনের তিথি, নক্ষত্র, পুজোর সময় ও বিশেষ আচার-অনুষ্ঠানের গুরুত্বও অপরিসীম। কোন দিন কী নিয়মে হবে দেবী আরাধনা, কখন সন্ধিপুজো বা অঞ্জলি— সব জানতে দেখে নিন দুর্গাপুজো ২০২৬-এর নির্ঘণ্ট। 

দেবীর আগমন

শাস্ত্র মতে এই বছর দেবী আসবেন ঘোটকে। শাস্ত্রে বলে ঘোটকে বা ঘোড়ায় দেবী এলে তা ‘ছত্রভঙ্গস্তুরঙ্গমে’। অর্থাৎ, সব কিছু ছত্রভঙ্গ বা ওলোটপালোট হওয়ার আশঙ্কা থাকে। রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ে। প্রাকৃতিক দুর্যোগ, খরা বা ফসলহানির মতো সঙ্কট দেখা দিতে পারে।

দেবীর গমন 

দেবী এ বারে গমন করবেন নৌকায়। শাস্ত্র মতে, দেবী নৌকা করে কৈলাসে ফিরে গেলে তা শুভ বলে গণ্য করা হয়। এর প্রভাবেও দেশে শস্যবৃদ্ধি ও সুখ-সমৃদ্ধি লাভ হয়। একই সঙ্গে জল বৃদ্ধির একটা আশঙ্কাও থাকে। 

দুর্গাপুজো ২০২৬ পুজো নির্ঘণ্ট

প্রাচীন পঞ্জিকা মতে

দুর্গা ষষ্ঠী

ষষ্ঠী তিথি শুরু ১৬ অক্টোবর শুক্রবার রাত ১টা ৪২। বাংলা মাস অনুসারে ২৮ আশ্বিন। তিথি শেষ হচ্ছে ১৭ অক্টোবর রাত ৩টে ৪৬। 

পূর্বাহ্ন সকাল ৯টা ২৮ পর্যন্ত। সূর্যোদয় ৮টা ৩০-এর মধ্যে সংকল্প ও শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর ষষ্ঠাদি কল্পারম্ভের ষষ্ঠী বিহিত পুজো প্রশস্ত। অর্থাৎ, সাড়ে ৮টার মধ্যে সেরে ফেলতে হবে ষষ্ঠী পুজো সংকল্প। 

সন্ধ্যেবেলা দেবীর বোধন, আমন্ত্রণ, বেলবরণ ও অধিবাস।

দুর্গা সপ্তমী (২ দিন)

সপ্তমী তিথি শুরু ১৭ অক্টোবর রাত ৩টে ৪৬। বাংলা মতে ২৯ আশ্বিন, শনিবার। শনিবার সপ্তমী তিথি অহোরাত্র (সারারাত থাকছে)। 

পূর্বাহ্ন সকাল ৯টা ২৮ পর্যন্ত।

কালবেলা অনুরোধে দিবা ৭টা ৪ এর পরে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পা রম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্ত।

সপ্তমী তিথি শেষ হচ্ছে বাংলা ৩০ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৮ অক্টোবর রবিবার সকাল ৫ টা ৫৩। 

পূর্বাহ্ন সকাল ৯টা ২৮। ভোর ৫টা ৫৩-র মধ্যে সপ্তমী বিহিত অধিক পূজা প্রশস্ত। 

রাত ১০টা ৫৯ থেকে ১১টা ৪৭-এর মধ্যে অর্ধরাত্রি বিহিত পূজা। 

মহাষ্টমী 

অষ্টমী তিথি শুরু ১৮ অক্টোবর রবিবার সকাল ৫ টা ৫৩। 

অষ্টমী তিথি শেষ হচ্ছে ১৯ অক্টোবর সোমবার সকাল ৭টা ৫০। বাংলা ক্যালেন্ডার অনুসারে ১ কার্তিক।

পূর্বাহ্ন সকাল ৯ টা ২৮। 

সকাল ৭টা ৫-এর মধ্যে মহাষ্টমী আদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত মহাষ্টমীর ব্রত উপোস, অঞ্জলি শেষ করতে হবে।

সন্ধিপুজো শুরু সকাল ৭টা ২৬ গতে।  

সন্ধিপুজো শেষ করতে হবে সকাল ৮টা ১৪-এর মধ্যে। 

বলিদান ৭টা ৫০। 

মহানবমী 

নবমী তিথি শুরু ১৯ অক্টোবর সোমবার সকাল ৭টা ৫০।

তিথি শেষ হচ্ছে ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা ৩১। বাংলা ক্যালেন্ডার অনুসারে ২ কার্তিক। 

পূর্বাহ্ন সকাল ৯টা ২৮। 

বারবেলা অনুরোধে সকাল ৭টা ৫-এর মধ্যে পুনঃ ৮টা ৩১ থেকে ৯টা ৩১-এর মধ্যে কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্ত। দেবীর নবরাত্রি ব্রত সমাপন।

বিজয়া দশমী 

দশমী তিথি শুরু হচ্ছে ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা ৩১।

দশমী তিথি শেষ হচ্ছে ২১ অক্টোবর বুধবার সকাল ১০টা ৪৭। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৩ কার্তিক। 

পূর্বাহ সকাল ৯টা ২৮। 

কালবেলা অনুরোধে ৮টা ৩১-এর মধ্যে দশমী বিহিত পূজা সমাপন বিসর্জন প্রশস্ত। কুলাচার অনুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা বিজয়া দশমী কৃত্য।

বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 

দুর্গা ষষ্ঠী (২ দিন)

ষষ্ঠী তিথি শুরু ২৮ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৫ অক্টোবর রাত ৩টে ২৬।ষষ্ঠী তিথি থাকছে ২৯ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৬ অক্টোবর, শুক্রবার। ষষ্ঠী অহোরাত্র (সারারাত)। 

পূর্বাহ্ন সকাল ৯টা ২৭। অধিক পুজো। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

বারবেলানুরোধে সকাল ৮টা ৩০-এর মধ্যে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পুজো শেষ করতে হবে। সন্ধ্যায় দেবী দুর্গার বোধন।

ষষ্ঠী তিথি শেষ হচ্ছে ৩০ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে, ১৭ অক্টোবর, শনিবার, ভোর ৫টা ৫৫।

দুর্গা সপ্তমী

সপ্তমী তিথি শুরু ষষ্ঠী তিথি শেষ হচ্ছে ৩০ আশ্বিন। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে, ১৭ অক্টোবর, শনিবার, ভোর ৫টা ৫৫।

সপ্তমী তিথি শেষ হচ্ছে ১৮ অক্টোবর রবিবার সকাল ৮টা ২৯। বাংলা ক্যালেন্ডার অনুসারে ১ কার্তিক। 

পূর্বাহ্ন ৯টা ২৯।

ভোর ৫টা ২৯-এর মধ্যে নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো শেষ করতে হবে। 

রাত ১০টা ৫৮ থেকে রাত ১১টা ৪৬ এর মধ্যে কুলাচারানুসারে দেবীর অর্ধ রাত্র বিহিত পুজো।

মহাষ্টমী

অষ্টমী শুরু হচ্ছে ১৮ অক্টোবর রবিবার সকাল ৮টা ২৯। 

অষ্টমী তিথি শেষ হচ্ছে ১৯ অক্টোবর, সোমবার সকাল ১০টা ৫২। বাংলা ক্যালেন্ডার অনুসারে ২ কার্তিক। 

পূর্বাহ্ন ৯টা ২৭। 

বারবেলানুরোধে ৭টা ৪-এর মধ্যে পুনঃ ৮টা ৩০ থেকে ৯টা ২৭-এর মধ্যে অষ্টমী বিহিত পুজো, মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কল্পে পুজো শেষ করতে হবে। মহাষ্টমী ও বীরাষ্টমীর ব্রতোপবাস। 

সন্ধিপুজো শুরু হচ্ছে সকাল ১০টা ২৮। 

সন্ধিপুজো শেষ হচ্ছে সকাল ১১টা ১৬। 

বলিদান সকাল ১০টা ৫২। 

মহানবমী 

নবমী তিথি শুরু হচ্ছে ১৯ অক্টোবর, সোমবার সকাল ১০টা ৫২।

নবমী তিথি শেষ হচ্ছে ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১২টা ৫১। বাংলা ক্যালেন্ডার অনুসারে ৩ কার্তিক। 

পূর্বাহ্ন ৯টা ২৭। 

বারবেলানুরোধে সকাল ৮টা ৭ থেকে ৯টা ২৭ এর মধ্যে দেবীর মহানবমী বিহিত পুজো এবং কেবল মহানবমী কল্পে পুজো শেষ করতে হবে।

বিজয়া দশমী 

দশমী তিথি শুরু ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১২টা ৫১।

দশমী তিথি শেষ হচ্ছে ২১ অক্টোবর বুধবার, সকাল ২টো ১২। বাংলা ক্যালেন্ডার অনুসারে ৪ কার্তিক। 

পূর্বাহ্ন ৯টা ২৭। 

বারবেলানুরোধে ৮টা ৩০-এর মধ্যে দশমী বিহিত পুজো ও বিসর্জন করতে হবে। কুলাচারানুসারে বিজয়া দশমী কৃত্য। বিসর্জনান্তে শ্রীশ্রীঅপরাজিতা পুজো। দশেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *