ISL-এর জন্য ওডিশা এফসির স্কোয়াড ঘোষণা, দলে কারা রয়েছেন? - 24 Ghanta Bangla News
Home

ISL-এর জন্য ওডিশা এফসির স্কোয়াড ঘোষণা, দলে কারা রয়েছেন?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল থেকেই আইএসএলের (ISL) অভিযান শুরু করবে ওডিশা এফসি। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি। বলাবাহুল্য, এবারের আইএফএ শিল্ডে অভূতপূর্ব…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল থেকেই আইএসএলের (ISL) অভিযান শুরু করবে ওডিশা এফসি। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি। বলাবাহুল্য, এবারের আইএফএ শিল্ডে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল দেশের এই প্রথম সারির ফুটবল ক্লাবের। গ্ৰুপ পর্বে একের পর এক ম্যাচে এসেছিল সহজ জয়। অনায়াসেই তারা হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। পরবর্তীতে টুর্নামেন্টের সেমিফাইনালে টাইব্রেকারে যদিও আটকে যেতে হয়েছিল মোহনবাগানের কাছে। তবে এমন দলের বিপক্ষে লড়াই যে সহজ নয় সেটা জানেন ওডিশা কোচ।

সবদিক বিবেচনা করেই স্কোয়াড সাজিয়েছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন ঋত্বিক তিওয়ারি, সচিন সুরেশ, মানস দুবে, বিষ্ণু। ডিফেন্ডারদের মধ্যে থাকছেন স্টিফেন এজে, সৌরভ ভানওয়ালা, শুভম ভট্টাচার্য, তেজস, থৈবা সিং, ভানজুইডিকা, আশির আখতার, রাজ সন্ন্যাসী, জেরেমি, সেভিওর গামা। মিডফিল্ডারদের মধ্যে থাকছেন পুইতিয়া, অর্জুন এমএম, জর্জি আবুরজানিয়া, এডউইনসিডনি ভান্সপল, নরেন্দ্র নায়েক, ম্যানুয়েল মোলিনা, মাফেলা, ইমরান খান, নন্দকুমার সেকার, ঋত্বিক দাস, সানাথোই সিং, রাহুল কেপি, নিহাল সুদেশ ও কার্তিক।

আক্রমণভাগের ফুটবলারদের মধ্যে থাকছেন এভারটন, মাহমুদ, রহিম আলী, সুহাইর ভিপি। প্রথম ম্যাচে আদৌও কতটা নজর কাড়তে পারে এই ফুটবল দল এখন সেটাই দেখার।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *