CJP নেতাদের কিডন্যাপ করা হয়েছে: দীপকে
মঙ্গলবার সকালে ‘নিষিদ্ধ’ যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ দেখানোয় গ্রেপ্তার সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা-সহ CJP-এর একাধিক নেতা। CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, ওই নেতাদের কিডন্যাপ করেছে পুলিশ। তাঁদের ফোন কেড়ে নেওয়া হয়েছে। এমনকী আইনজীবীদের সঙ্গেও আটক হওয়া নেতাদের যোগাযোগ করে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন দীপকে। যদিও পুলিশের তরফে এখনও এই বক্তব্যের কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।