যন্তর মন্তরে নাটকীয় প্রতিবাদ, আটক সিজেপি নেতা সৌরভ-আশুতোষরা - 24 Ghanta Bangla News
Home

যন্তর মন্তরে নাটকীয় প্রতিবাদ, আটক সিজেপি নেতা সৌরভ-আশুতোষরা

Spread the love

নয়াদিল্লি: যন্তর মন্তরকে সরকারিভাবে প্রতিবাদস্থল হিসেবে বাতিল (De-notify) করার ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে প্রবল উত্তেজনা ছড়াল। মঙ্গলবার ভোরে কক্‌রোচ জনতা পার্টি (CJP)-র একদল নেতাকর্মী সমস্ত…

নয়াদিল্লি: যন্তর মন্তরকে সরকারিভাবে প্রতিবাদস্থল হিসেবে বাতিল (De-notify) করার ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে প্রবল উত্তেজনা ছড়াল। মঙ্গলবার ভোরে কক্‌রোচ জনতা পার্টি (CJP)-র একদল নেতাকর্মী সমস্ত পুলিশি নিরাপত্তাকে ফাঁকি দিয়ে ব্যারিকেড ও গেট টপকে যন্তর মন্তরে ঢুকে পড়েন এবং তীব্র বিক্ষোভ দেখান। এই ঘটনায় সিজেপি-র শীর্ষ নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্কিয়া শিন্ডে সহ বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে দিল্লি পুলিশ।

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, হাতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে একদল কর্মী হঠাৎই যন্তর মন্তরের গেট ও ব্যারিকেড টপকে ভেতরে প্রবেশ করছেন। চত্বরে ঢুকেই তাঁরা “ভারত মাতা কী জয়” এবং “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দিতে শুরু করেন। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গেই তাঁদের ধাওয়া করেন এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওই বিক্ষোভকারীদের জোর করে আটক করে প্রিজন ভ্যানে তোলে এবং থানায় নিয়ে যায়।

এর আগে গত সোমবারই দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমারের একটি নির্দেশিকায় যন্তর মন্তরের পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড এবং সিবিডি গ্রাউন্ডকে নতুন প্রতিবাদস্থল হিসেবে ঘোষণা করা হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েই মঙ্গলবার ভোরে এই আকস্মিক প্রতিবাদের পরিকল্পনা করে সিজেপি।

‘প্রতিরোধকে বন্ধ করা যাবে না’, হুংকার সিজেপি শিবিরের

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক লিখেছেন, “হাতে তেরঙা নিয়ে কক্‌রোচ (সিজেপি কর্মীরা) আজ ভোরে যন্তর মন্তরে ঢুকে পড়েছিল, পরে দিল্লি পুলিশ তাদের আটক করে। আপনারা প্রতিবাদের এই কণ্ঠস্বর বা প্রতিরোধকে মুছে ফেলতে পারবেন না।”

সিজেপি-র পক্ষ থেকেও একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, তাঁরা যন্তর মন্তরকে পুনরায় আন্দোলনস্থল হিসেবে ফিরিয়ে আনার লড়াইয়ে এই পদক্ষেপ করেছেন। অন্যদিকে, আটক হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সিজেপি নেতা সৌরভ দাস লিখেছেন, “আমি কিছু মানুষকে সঙ্গে নিয়ে যন্তর মন্তরে এসেছিলাম। পৌঁছানোর সঙ্গেই আমাকে আটক করা হয়েছে।” সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সিজেপি-র এই আকস্মিক প্রতিবাদ এবং দফায় দফায় নেতাকর্মীদের আটকের ঘটনায় জাতীয় রাজধানীতে নতুন করে রাজনৈতিক পারদ চড়েছে।

নতুন প্রতিবাদস্থল রামলীলা ময়দান, বুকিংয়ে খরচ ১.২১ লক্ষ টাকা! ফাঁকা মোটে তিন দিন

হায়দরাবাদের সৈনিক স্কুলে মা দুর্গার মালা পরায় ক্লাসে ঢুকতে নিষেধ ছাত্রীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *