বড় স্বস্তি শতদ্রু দত্তের, বিতর্কিত অধ্যায়ে নয়া মোড় - 24 Ghanta Bangla News
Home

বড় স্বস্তি শতদ্রু দত্তের, বিতর্কিত অধ্যায়ে নয়া মোড়

Spread the love

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই মামলায় এ বার বড়সড় স্বস্তি পেলেন শতদ্রু দত্ত। বিধাননগর দক্ষিণ থানার তরফে শতদ্রুর প্রায় ১৯ কোটি টাকার দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছিল। তা খুলে দেওয়ার নির্দেশ দিল কোর্ট। শুধু তাই নয়, জ়োম্যাটোকেও দেশের অন্যান্য ইভেন্টের টাকা আটকে রাখার নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের এই পদক্ষেপকে সরাসরি চ্যালেঞ্জ করে আদালতে যান শতদ্রু দত্তের আইনজীবী। একাধিক শুনানির পরে অবশেষে রায় দিল বিধাননগর এসিজেএম আদালত। নির্দেশ স্পষ্ট, অবিলম্বে শতদ্রুর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে হবে এবং জ়োম্যাটোকে বকেয়া টাকা ছাড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *