পথেই বসে বক্সা, বনমন্ত্রী সুন্দরবনে, পর্যটন এখনও বন্ধই
এই সময়, আলিপুরদুয়ার: সোমবারও অচলাবস্থা কাটল না বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটনের। ফলে পুজোর মরশুমে এ দিনও জঙ্গল সাফারির সুযোগ পেলেন না পর্যটকরা। দশ দফা দাবিতে রাজাভাতখাওয়া চেকপোস্টের সামনে অস্থায়ী মঞ্চে যে গণ অবস্থান শুরু করেছিল বক্সার ১৮টি গ্রামসভার যৌথ সংগ্রামী মঞ্চ, সোমবারও তা চলেছে। তাতে সামিল হয়েছেন জিপসি চালক, হোমস্টে মালিক ও জঙ্গলের গাইডরাও।