দশভুজার বদলে বারো হাত, জোড়া লক্ষ্মী নিয়ে বিভ্রাট পদ্মে
এই সময়, কামারহাটি: দশভুজার বদলে বারো হাত, জগজ্জননীর পরিবারে নেই দেবসেনাপতি কার্তিক, আর তাঁর জায়গায় বিরাজ করছেন দুই লক্ষ্মী! উৎসবের মরশুমে কামারহাটিতে বিজেপির শারদীয় শুভেচ্ছা বার্তার এমনই এক আজব ফ্লেক্স ঘিরে তীব্র অস্বস্তিতে পদ্মশিবির। ভুল শুধরে তড়িঘড়ি ফ্লেক্স নামিয়ে নেওয়া হলেও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির জেরে দলের অন্দরেই শুরু হয়েছে ক্ষোভের বিস্ফোরণ।