তৃণমূলের ক্রস ভোটে রাজ্য বার কাউন্সিলেও চেয়ারপার্সন বিজেপির
এই বোর্ড গঠন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ভোট হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে। বিধানসভা ভোটের পরে ফল বেরোয়। অনেকেই নিউজ করেছিলেন যে বিজেপি সমর্থিতরা তিন জন জিতেছেন। তৃণমূল নাকি জয়যুক্ত হয়েছে। তৃণমূল তো এখন ত্রিখণ্ডিত, একদল নতুন পার্টিতে জয়েন করেছেন আর একটি দল দু’ভাগে বিভক্ত হয়েছে। নাম, নিশান, পতাকা নেই। তৃণমূল নির্মূল হয়েছে!’