দশভুজাকে সাজান শিলিগুড়ির 'দুর্গা' দোয়েল - 24 Ghanta Bangla News
Home

দশভুজাকে সাজান শিলিগুড়ির ‘দুর্গা’ দোয়েল

Spread the love

এই সময়, শিলিগুড়ি: তাঁর হাতে তৈরি মুকুট দেখলে অনেকের ঈর্ষা হতে পারে। রঙিন কাগজ, পুঁতি, নানা রকম কাচের টুকরো দিয়ে তৈরি সেই মুকুট দেখে কার বলার সাধ্যি, এটি নকল। হাতের বাজুবন্ধ, গলার হার, কী না তৈরি করেন শিলিগুড়ির মধ্য চয়নপাড়ার বাসিন্দা দোয়েল দাস দে। ছোট থেকেই ক্রাফটের দিকে নজর। বাবা-মায়েরও আপত্তি ছিল না। যেখানেই শুনেছেন ক্রাফটের কাজ হচ্ছে, সেখানেই ছুটে গিয়েছেন। কেবল শিখলেই তো আর হবে না, সেটাকে বাণিজ্যিক রূপও দিতে হবে। দোয়েল তাই শিলিগুড়িতে প্রতিমা অলঙ্করণ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *