CJP Protest: পুলিশকেই জানাতে হবে আন্দোলনের তারিখ-সময়, ২৪ ঘণ্টার ডেডলাইন সিজেপির | CJP Protest at Jantar Mantar: Cockroach Janata Party Gives Delhi Police 24 Hour Ultimatum for Protest Permission - 24 Ghanta Bangla News
Home

CJP Protest: পুলিশকেই জানাতে হবে আন্দোলনের তারিখ-সময়, ২৪ ঘণ্টার ডেডলাইন সিজেপির | CJP Protest at Jantar Mantar: Cockroach Janata Party Gives Delhi Police 24 Hour Ultimatum for Protest Permission

Spread the love

নয়া দিল্লি: যন্তর-মন্তরে আন্দোলনে অনড় ককরোচ জনতা পার্টি। শান্তিপূর্ণ আন্দোলনের অনুমতি চেয়ে এবার পুলিশকে ডেডলাইন সিজেপির। সোমবার পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়েছেন সিজেপির ৫ সদস্যের প্রতিনিধি দল। থানায় প্রবেশের আগেই আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসেরা দাবি করেন, ‘যন্তর-মন্তরই প্রতিবাদের পীঠস্থান।’ সেখানেই আন্দোলন করবেন বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। আন্দোলনের দিনক্ষণও পুলিশকেই ঠিক করতে হবে বলে দাবি সিজেপিদের। তার জন্য পুলিশকে বেঁধে দিয়েছেন সময়সীমা।

পুলিশের হাতে আন্দোলনের সময় ও তারিখ ছেড়ে দিলেও সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছেন সিজেপির শীর্ষ নেতৃত্ব। এই বিষয়ে আশুতোষ রাঙ্কা বলেন, “আন্দোলনের তারিখের দাবি নিয়ে আমরা দিল্লি পুলিশের কাছে যাচ্ছি। দিল্লি পুলিশই আমাদের তারিখ দেবে। আর যদি না দেয়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করা হবে।” অন্যদিকে, সৌরভ দাসের কথায়, “শান্তিপূর্ণ আন্দোলনে করতে চাইছি আমরা। তাতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সকলের আছে। এতদিন পুলিশের অভিযোগ থাকত, হাতে ১০ দিন সময় নিয়ে আসুন। এবার আমরা পুলিশের কাছ থেকেই সময় ও তারিখ চাইছি। তবে, লম্বা সময় নিলে চলবে না। ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেব আমরা।”

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *