Calcutta High Court: সব আদালতে নিষিদ্ধ পান-গুটখা-সিগারেট! বসছে মেটাল ডিটেক্টর, বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের | Calcutta High Court Plans Ban on Pan, Gutkha and Cigarettes in All West Bengal Courts, Chief Justice Writes to District Judges - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: সব আদালতে নিষিদ্ধ পান-গুটখা-সিগারেট! বসছে মেটাল ডিটেক্টর, বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের | Calcutta High Court Plans Ban on Pan, Gutkha and Cigarettes in All West Bengal Courts, Chief Justice Writes to District Judges

Spread the love

কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images

কলকাতা: রাজ্যের সমস্ত আদালত চত্বরে নিষিদ্ধ হবে পান, গুটখা ও সিগারেট। এই নিয়ে বড় পদক্ষেপের পথে কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমস্ত আদালত চত্বরে পান, গুটখা ও সিগারেট নিষিদ্ধ করার বিষয়ে জেলা জজদের চিঠি দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে। সোমবার বারুইপুর আদালতে আইনজীবীর উপর হামলা সংক্রান্ত মামলার শুনানিতে নিজেই এই কথা জানিয়েছেন প্রধান বিচারপতি।

আদালতে পান-গুটখা বন্ধের উদ্যোগ

বারুইপুর আদালতে কর্মরত আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের (Sayan Banerjee) উপর হামলার মামলার শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে। সেই শুনানিতেই আদালত চত্বরে পান, গুটখা ও সিগারেট বন্ধ করার উদ্যোগের কথা জানান প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা জজকে চিঠি দেওয়া হয়েছে। তবে শুধু পান-গুটখা বা সিগারেট বন্ধ করাই নয়, আদালতের নিরাপত্তা আরও জোরদার করার প্রস্তাবও দিয়েছেন প্রধান বিচারপতি। তবে, আদালত চত্বরে পৃথক স্মোকিং জোন তৈরির প্রস্তাব দিয়েছেন শুনানিতে উপস্থিত আইনজীবীরা

কড়া নিরাপত্তা ব্যবস্থা

রাজ্যের সমস্ত আদালতের প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানোর প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। তাঁর প্রস্তাব, আদালত চত্বরে প্রবেশের আগে প্রত্যেককে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হোক। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রধান বিচারপতি জানিয়েছেন, বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনগুলিকে বিষয়টি নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত লিখিতভাবে জানাতে হবে তাঁকে। তারপরই সমস্ত আদালতের প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা বাধ্যতামূলক করার নির্দেশিকা জারি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, বারুইপুর আদালতে কর্মরত আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় এখনও তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে অভিযোগ। এমনকী, অভিযোগ উঠেছে আক্রান্ত আইনজীবীকে ডেকে তাঁর জবানবন্দিও রেকর্ড করেনি পুলিশ। এই পরিস্থিতিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে আদালত। আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *