শেষ মুহূর্তে গোল হজম, হার দিয়ে আইএসএল শুরু বাগানের - 24 Ghanta Bangla News
Home

শেষ মুহূর্তে গোল হজম, হার দিয়ে আইএসএল শুরু বাগানের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো হল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। আজ সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে নেমেছিল কলকাতা ময়দানের…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো হল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। আজ সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় পাহাড়ের এই ফুটবল দলটি। দলের হয়ে একটিমাত্র গোল করেন জিথিন এমএস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ তার করা একমাত্র গোলেই জয় সুনিশ্চিত করে দুইবারের ডুরান্ড কাপ জয়ীরা।

এদিন প্রথম থেকেই লি হ্যারি আরউইনকে রেখে ম্যাচ শুরু করেছেন প্যানাগিওটিস ডিলমপেরিস। সুযোগ বুঝেই দল একাধিকবার আক্রমণ শানাতে দেখা যায় দুই দলের ফুটবলারদের। তবে জমাট বাঁধানো রক্ষণে আটকে যেতে হয় বারংবার। প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারের শেষেই মাঝমাঠ থেকে উঠে এসে বল পেয়ে গিয়েছিলেন আলাদিন। বাগান গোলরক্ষক বিশাল কাইথকে চিপ করে বল জালে জড়ালে ও অফসাইডের দরুন বাতিল হয়ে যায় সেই গোল।

তারপর থেকেই সামির জালকোভিচ থেকে শুরু করে দেজন ড্রাজিচ ও আপুইয়াদের সক্রিয়তায় বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। সেই সুযোগ কাজে লাগিয়ে মাঝমাঠে উঠে এসে প্রথম পোস্ট লক্ষ্য করে দুরপাল্লার শট নিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। তবে সেটি লক্ষ্যে থাকেনি। দ্বিতীয়ার্ধে ও আক্রমণ প্রতিআক্রমণে জমজমাট হয়ে উঠেছিল এই ম্যাচ। পরিস্থিতি বুঝেই আক্রমণের ধার বাড়াতে মিগুয়েল ফেরেইরার পাশাপাশি লিস্টন কোলাসো, মনবীর সিং ও সুহেল আহমেদ ভাটকে পরিবর্তক হিসেবে মাঠে এনেছিলেন প্যানোস।

গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন সুহেল। কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকলেও অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই আচমকা আক্রমণে উঠে এসেছিল নর্থইস্ট ইউনাইটেড‌। সুযোগ বুঝেই পোস্ট লক্ষ্য করে দুরন্ত শট নিয়েছিলেন আন্তোনিও ময়ানো। সেটি বারে লাগলেও ফিরতি বল গোলে ঠেলে দিতে ভুল করেননি জিথিন‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *