মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে উত্তরণের কথা মণ্ডপে - 24 Ghanta Bangla News
Home

মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে উত্তরণের কথা মণ্ডপে

Spread the love

ময়নাগুড়ির শিল্পী পার্থ দেবগুপ্তর হাতের ছোঁয়ায় বিভিন্ন কারুকার্যে সেজে উঠছে মণ্ডপ। বাঁশ, কাঠ, প্লাইউড, ফাইবার ও সোয়েড দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপের বিভিন্ন অংশ। সোয়েড দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপের দেওয়াল। ফাইবার কেটে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা গোটা মণ্ডপজুড়ে সাজানো থাকবে। পাহাড়ের নীচে পাথর কেটে প্রাচীন কালে যেভাবে মন্দির তৈরি করা হতো, সেই নির্মাণশৈলীকেই তুলে ধরা হচ্ছে। মৃৎশিল্পী হরি রায়ের হাতের ছোঁয়ায় পাথর কেটে তৈরি মূর্তির আদলে গড়ে উঠছে দুর্গাপ্রতিমাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *