বিক্ষোভ সামাল দিতে ইমরানের প্রদেশে জারি ইমার্জেন্সি - 24 Ghanta Bangla News
Home

বিক্ষোভ সামাল দিতে ইমরানের প্রদেশে জারি ইমার্জেন্সি

Spread the love

গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওই সংবাদমাধ্যমের দাবি, সরকারের বিরুদ্ধে পিটিআই-এর সঙ্গে জোট বেঁধেছে জমিয়ত উলেমা-এ-ইসলাম (এফ), আওয়ামি ন্যাশনাল পার্টি এবং পাশতুন জাতীয়তাবাদী গোষ্ঠীগুলি। তারা এক সুরে ইমার্জেন্সি ঘোষণার বিরোধিতা করেছে। গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওই সংবাদমাধ্যমের দাবি, ইমরানের পরিণতির জন্য মুনিরকেই কাঠগড়ায় তুলছেন পাশতুন বিদ্রোহীরা। খাইবার পাখতুনখোয়ায় সেনার উপরে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের দাবি। এবং সেই ক্ষোভের আগুন পাখতুনখোয়া থেকে পাঞ্জাব প্রদেশেও ছড়াচ্ছে ক্রমশ। আর এই ক্ষোভের সুযোগেই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই এলাকায় শিকড় মজবুত করেছে বলে জানিয়েছিলেন গোয়েন্দারা। কিন্তু সূত্রের দাবি, মুনির এ সবে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করাই শ্রেষ্ঠ সিদ্ধান্ত বলে মনে করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *