নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে খতম লস্কর কম্যান্ডার-সহ ৪ জঙ্গি
FAQ
কাশ্মীরের কোথায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে?
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে এই ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে কত জন জঙ্গির মৃত্যু হয়েছে?
মাইন বিস্ফোরণে লস্কর-ই-তৈবার কম্যান্ডার মহম্মদ ফৈজান-সহ চার জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর।
নিহত বাকি তিন জঙ্গির নাম কী?
সেনা সূত্রে জানা গিয়েছে, বাকি তিন জঙ্গির নাম ওয়াকাস, ইশতিয়াক ও আসিম।
বিস্ফোরণের পর কী পদক্ষেপ করেছে সেনা?
ঘটনার পর পুঞ্চের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে।
মেন্ধর সেক্টরে কতগুলি ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে?
সোমবার বাসোনি এলাকায় দু’টি মরচে ধরা ল্যান্ডমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। গত এক সপ্তাহে ওই এলাকা থেকে প্রায় এক ডজন ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।