নাইটগার্ডকে গুলি করে খুনের চেষ্টা, ধৃত বেড়ে দুই
এই সময়, আসানসোল: সরকারি স্কুলের নাইটগার্ডকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সতীশ মাহাতো ওরফে বিট্টু, বাড়ি রূপনারায়ণপুরের ওয়েস্ট রাঙামাটিয়া এলাকায়। তাঁর বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর আগে শুক্রবার চিত্তরঞ্জন থেকে অজয় রাম নামে আর এক অভিযুক্তকেও গ্রেপ্তার করেছিল পুলিশ।