টাকার রক্তক্ষরণ থামিয়ে দুরন্ত কামব্যাক! RBI-এর কড়া দাওয়াইতে বড় স্বস্তিতে ভারতীয় মুদ্রা
নয়াদিল্লি: দেশীয় মুদ্রার ওপর চাপ কমাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র কড়া ও সময়োপযোগী পদক্ষেপের জেরে সপ্তাহের প্রথম দিনেই দুর্দান্ত কামব্যাক করল ভারতীয় টাকা। সোমবার…
নয়াদিল্লি: দেশীয় মুদ্রার ওপর চাপ কমাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র কড়া ও সময়োপযোগী পদক্ষেপের জেরে সপ্তাহের প্রথম দিনেই দুর্দান্ত কামব্যাক করল ভারতীয় টাকা। সোমবার বাজার খুলতেই মার্কিন ডলারের সাপেক্ষে ৯৪ পয়সা মজবুত হয়ে ৯৫.৭৭ টাকায় দাঁড়িয়েছে টাকা, যা গত সেশনের বন্ধের দর ৯৬.৭ কিলোর তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। বৈদেশিক মুদ্রার বাজারে জল্পনা ও ফটকা কারবার রুখতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাঙ্কের নেওয়া একাধিক কঠোর পদক্ষেপই এই পতনের বাজারে টাকার মান বাড়াতে মূল ভূমিকা পালন করেছে।
টাকার পতন রুখতে গত শনিবার একগুচ্ছ জরুরি পদক্ষেপের ঘোষণা করে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে-
১. বাতিল হয়ে যাওয়া রুপি-সংযুক্ত বৈদেশিক মুদ্রা ডেরিভেটিভ চুক্তিগুলির রি-বুকিং নিষিদ্ধ করা হয়েছে।
২. অন্তর্নিহিত এক্সপোজার (Underlying exposure) ছাড়া ফরেক্স লেনদেনের সীমা আরও কমিয়ে আনা হয়েছে।
৩. নির্দিষ্ট কিছু বৈদেশিক মুদ্রা চুক্তির বিপরীতে ২০ শতাংশ নগদ সংরক্ষিত রাখার (Cash Reserve) নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।
পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে (Oil Marketing Companies) সাধারণ ফরেক্স বাজারের পরিবর্তে সরাসরি আরবিআইয়ের বিশেষ উইন্ডো থেকে ডলার কেনার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে খোলা বাজারে ডলারের অতিরিক্ত চাহিদা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রুপির ভবিষ্যৎ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
বিশেষজ্ঞদের মতে, আরবিআইয়ের এই পদক্ষেপে স্পট মার্কেটে ডলারের চাহিদা কমবে এবং টাকার ওপর থেকে সাময়িক চাপ অনেকটাই হালকা হবে। তবে অপরিশোধিত তেল আমদানি বিল মেটানো, বৈদেশিক বাণিজ্যিক পেমেন্ট এবং দেশ থেকে মূলধন বেরিয়ে যাওয়ার প্রবণতা (Capital outflows) অব্যাহত থাকায় টাকার ওপর দীর্ঘমেয়াদী চাপ পুরোপুরি কাটেনি। তাছাড়া, নতুন নিয়মের কারণে ব্যাঙ্কগুলিকে অতিরিক্ত নগদ সংরক্ষণ করতে হওয়ায় আমদানিকারকদের হেজিং খরচ (Hedging costs) কিছুটা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ব্যবসায় স্বস্তি? দ্রুত রেজিস্ট্রেশন, আইটিসি ও রিফান্ড নিয়ে বড় সিদ্ধান্তের পথে GST কাউন্সিল
লোনে ফের কিস্তির চাপ? আড়াই বছর পর রেপো রেট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করল RBI