নর্থইস্ট ম্যাচের আগে কী বললেন বাগান কোচ?
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেমিতে শক্তিশালী পাঞ্জাব দলকে টাইব্রেকারে পরাজিত করার পর খেতাব…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেমিতে শক্তিশালী পাঞ্জাব দলকে টাইব্রেকারে পরাজিত করার পর খেতাব নির্ণায়ক ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে আসে জয়। যারফলে টানা দুইবার এই খেতাব জয় করল মোহনবাগান। সেই নিয়ে মাতোয়ারা সমর্থকরা। তবে সামনে এবার আরও বড় লড়াই। আগামী ১২ই অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের যাত্রা শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট।
যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। তার আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাগান কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস। আইএসএল শুরু করার আগে দলকে ফিটনেসের পাশাপাশি ট্যাকটিক্যালি জোর দেওয়ার কথা ও জানিয়েছেন। তিনি বলেন, ‘ যেহেতু আমরা দুটি ফর্মেশন নিয়ে কাজ করতে পেরেছি, আমরা ৩-৪-৩ এবং ৪-২-৩-১ ফর্মেশনে খেলেছি। তাই, খেলোয়াড়রা এখন দুটোই মানিয়ে নিয়েছে, ফলে আমরা বিভিন্ন ম্যাচে এগুলো ব্যবহার করতে পারি অথবা খেলার মাঝেই ফর্মেশন বদলাতে পারি।’
আরও বলেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ই খেলার সুযোগ পেয়েছে, এবং সেই খেলার সময়টা অনেক চাপের মধ্যে ছিল কারণ আমরা খেতাব জিততে চেয়েছিলাম। পুরো পরিকল্পনাটি সত্যিই বলতে আমাদের জন্য যথেষ্ট কার্যকরী থেকেছে।’ তাছাড়া অ্যাওয়ে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হলেও জয় ছাড়া যে তিনি কিছুই ভাবছেন না সেটাও স্পষ্ট করেন। এক্ষেত্রে আক্রমণেই বিশেষ নজর দিচ্ছেন প্যানোস। তার কথায়, ‘ আমি মাঠে এমন একটি দল দেখতে চাই যারা আক্রমণে বিশেষ নজর দেবে। এটা সত্যি যে প্রথমদিক থেকেই এটা বজায় রাখা যথেষ্ট কঠিন। তবে আমাদের জিততেই হবে। এর বাইরে অন্য কোনও কিছুই আমরা ভাবছি না।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.