Jhargram News: সিলেবাসে এবার সাঁওতালি নাচ-গান, উচ্চশিক্ষায় এবার নতুন দিগন্ত | India's First Santhali Dance and Music Course Launched at Sadhu Ram Chand Murmu University in Jhargram - 24 Ghanta Bangla News
Home

Jhargram News: সিলেবাসে এবার সাঁওতালি নাচ-গান, উচ্চশিক্ষায় এবার নতুন দিগন্ত | India’s First Santhali Dance and Music Course Launched at Sadhu Ram Chand Murmu University in Jhargram

Spread the love

এবার বিশ্ববিদ্যালয়ের অন্দরেই গমগম করে উঠবে ধামসা-মাদলের বোল! আদিবাসী লোকসংস্কৃতি ও ঐতিহ্যের গবেষণায় এক অভূতপূর্ব নজির গড়ল বাংলা। গোটা দেশে এই প্রথম সাঁওতালি নাচ এবং গানের ওপর প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার পাঠ্যক্রম চালু করল ঝাড়গ্রামের সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঐতিহাসিক কোর্সের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের আদিবাসী বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ, বিধায়ক ড. প্রণত টুডু সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *