হাসপাতালে ভর্তি অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায়
নিবেদিতার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘নিবেদিতা, সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয় গত ৮ অক্টোবর। গতকাল রাতে চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল ভর্তি করা হয়েছে। কোমরে আর হাঁটুতে চোট (চলতে ফিরতে অসুবিধে)। হয়তো অপারেশন করাতে হবে না, আপাতত তাই মনে হচ্ছে। এ বার ডাক্তারের কথা মেনে চিকিৎসা ও সুস্থ হয়ে ফিরে আসা। আপনারা যারা ওকে ভালোবাসেন, ওর অভিনয় দেখার জন্য মঞ্চের দিকে তাকিয়ে থাকেন বা টেলিভিশনে চোখ রাখেন, তাদের আশীর্বাদ কাম্য।’