শরীরী নয়, প্রাক্তনের সঙ্গে কি ‘প্লেটোনিক লাভ’ বজায় রাখা সম্ভব? কী বলছেন মনোবিদরা?
প্রাক্তনের সঙ্গে আদৌ কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব?
মনোবিদরা বলছেন, শুধুমাত্র বিশেষ দু’টি পরিস্থিতিতে প্রাক্তনের সঙ্গে প্লেটোনিক বন্ধু থাকা সম্ভব।
১. পুরোনো বন্ধুত্ব যখন প্রেমে রূপ নেয়: যে দু’জন মানুষ বহু বছর ধরে শুধুই ভালো বন্ধু ছিলেন এবং পরে সম্পর্কে জড়িয়েছিলেন। তেমন ক্ষেত্রে সম্পর্ক ভাঙার পরেও তাঁরা আবার আগের বন্ধুত্বের জায়গায় ফিরে যেতে পারেন।
২. যেখানে আদান-প্রদান ছিল না/কম ছিল: যে সম্পর্কে শারীরিক বা মানসিক আদান-প্রদান খুব কম ছিল বা একেবারেই ছিল না, সে ক্ষেত্রে বিচ্ছেদের পরে সহজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে যাওয়া সম্ভব।