মহালয়ার পরেই বৃষ্টির ভ্রুকুটি! রবিবার কলকাতা-সহ ৮ জেলায় সতর্কতা, পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া? - 24 Ghanta Bangla News
Home

মহালয়ার পরেই বৃষ্টির ভ্রুকুটি! রবিবার কলকাতা-সহ ৮ জেলায় সতর্কতা, পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?

Spread the love

বাঙালির সাধের দুর্গাপুজো কি মাটি করবে বৃষ্টি? আপাতত এই চিন্তাতেই নাওয়া খাওয়া ভুলছে বাঙালি। দেবীপক্ষের সূচনা হয়েছে শনিবার। সেই আনন্দের মধ্যেও আপামর জনতা তাকিয়ে আছে…

বাঙালির সাধের দুর্গাপুজো কি মাটি করবে বৃষ্টি? আপাতত এই চিন্তাতেই নাওয়া খাওয়া ভুলছে বাঙালি। দেবীপক্ষের সূচনা হয়েছে শনিবার। সেই আনন্দের মধ্যেও আপামর জনতা তাকিয়ে আছে আলিপুর আবহাওয়া দফতরের নতুন আপডেটের দিকে। খারাপ খবর রয়েছে বাঙালির জন্য। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও সম্ভাব্য নিম্নচাপের জেরে রবিবারের ছুটির দিনে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

জানা গিয়েছে দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর। আজ যে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, সেগুলি হল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে এখনই খুব ভারী বা টানা বৃষ্টির কোনো আশঙ্কা নেই।

আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, যা বর্তমানে অবস্থান বদলে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে। অন্যদিকে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পূর্ব ভারতের অবশিষ্ট অংশ, উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে। এই আবহে কিছু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টি হতে পারে। উত্তরের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সমতলের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *