প্রেমজ বিয়ে ঘুচিয়েছে ‘মারিচা প্রথার’ অস্বস্তি
পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা পার্থ দে, চিন্ময় মণ্ডল, সুমন দফাদার, দীপক মণ্ডবরা বলেন, ‘পণ দেওয়া-নেওয়া অপরাধ। এখনকার ছেলেমেয়েদের মধ্যে তো প্রেম করে বিয়ের প্রবণতাই বেশি। আর লাভ মারিজে সাধারণত পণের প্রশ্ন ওঠে না। স্বাভাবিকভাবেই মারিচা প্রথাও প্রাসঙ্গিকতা হারিয়েছে।’ পুজো কমিটির সভাপতি দিবেন্দু মণ্ডল, সম্পাদক উৎপলকুমার মণ্ডল বলেন, ‘আগে মূলত মারিচা প্রথার টাকাতেই পুজো হতো। ওই টাকা যেহেতু পণপ্রথার সঙ্গে যুক্ত, তাই মনের মধ্যে একটু অস্বস্তি কাজ করত। বছর পাঁচেক ধরে সরকারি অনুদানের টাকায় পুজো হচ্ছে। ফলে সেই অস্বস্তিও দূর হয়েছে।’