ইন্টার কাশীতে যোগ দিলেন জাতীয় দলের এই গোলরক্ষক - 24 Ghanta Bangla News
Home

ইন্টার কাশীতে যোগ দিলেন জাতীয় দলের এই গোলরক্ষক

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কিছু বছরে ভারতীয় ফুটবলে যথেষ্ট দাপট থেকেছে ইন্টার কাশীর (Inter Kashi FC)। একটা সময় হাবাসের হাত ধরেই দ্বিতীয় ডিভিশন লিগ তথা…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কিছু বছরে ভারতীয় ফুটবলে যথেষ্ট দাপট থেকেছে ইন্টার কাশীর (Inter Kashi FC)। একটা সময় হাবাসের হাত ধরেই দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার কাশী। সেই সুবাদে আগের মরসুমে দল এসেছিল ইন্ডিয়ান সুপার লিগে। খুব একটা খারাপ পারফরম্যান্স ছিল না এই ফুটবল ক্লাবের। প্রথম ম্যাচে অনায়াসেই তারা আটকে দিয়েছিল শক্তিশালী এফসি গোয়াকে। যা রীতিমতো চমকে দিয়েছিল সকলকে। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হলেও ধীরে ধীরে জয়ের সরণিতে ফিরেছিল দল।

টপ সিক্সে থাকা সম্ভব না হলেও সেবার সিঙ্গেল লেগের এই টুর্নামেন্টে মোট ১৩ ম্যাচ খেলে তাদের সংগ্রহে ছিল ১৩ পয়েন্ট। যার মধ্যে ছিল তিনটি জয় চারটি ড্র এবং ছয়টি হার। সেই হতাশাজনক পারফরম্যান্স ভুলে এই নয়া মরসুমে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইন্টার কাশী ফুটবল ক্লাব। একটা সময় কল্যাণী স্টেডিয়ামে খেললেও এবার প্রথম থেকেই তাদের হোম গ্ৰাউন্ড নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। পরবর্তীতে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাদের আইএসএল হোমগ্ৰাউন্ডের নাম স্পষ্ট করে দেয় আইএসএলের এই ক্লাব।

সেক্ষেত্রে এবার তারা বেছে নিয়েছে পুনেকে। এবারের এই ইন্ডিয়ান সুপার লিগে পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামেই সমস্ত হোম ম্যাচ গুলি খেলবে ইন্টার কাশী। পাশাপাশি দল সাজিয়ে ও সকলকে চমকে দিতে প্রস্তুত এই ক্লাব। সূচি অনুযায়ী রবিবার বিকেলে আইএসএলের প্রথম ম্যাচে তারা লড়াই করবে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। তার আগেই এবার এক বড় চমক দিল ইন্টার কাশী। সদ্য জাতীয় দলে খেলা এক গোলরক্ষককে দলে টানল আইএসএলের এই ফুটবল দল। তিনি অ্যালবিনো গোমস।

শনিবার রাতেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা জানিয়েছে ম্যানেজমেন্ট। পূর্বে জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও সাওগাওকারের মত দলের হয়ে ও খেলেছিলেন এই ভারতীয় গোলরক্ষক। চলতি বছরে জাতীয় দলের জার্সিতে তাজিকিস্তান ম্যাচের উরুগুয়ে ম্যাচে ও খেলেছিলেন তিনি। এবার আইএসএলে তার ঝলক দেখার অপেক্ষায় সকলে‌।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *