অন্নপূর্ণা যোজনার টাকাতেই গ্রামে দুর্গাপুজোর আয়োজন
স্থানীয় বাসিন্দা কাকলি মণ্ডল, পারমিতা দাসরা জানান, চাপালি গ্রামের সিংহভাগ মানুষই গরিব। তাঁদের দুর্গাপুজো করার মতো অত আর্থিক সামর্থ্য নেই। এর জন্য পুজোর সময় আমাদের মন খারাপ হতো। যখন দূরের কোনও গ্রাম থেকে পুজোর মাইকের শব্দ ভেসে আসত, তখন মনটা ভারাক্রান্ত হয়ে যেত। তাই আমরা মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা একত্রিত করে প্রথম বার দুর্গাপুজো করছি। হিঙ্গলগঞ্জের দুলদুলির পূর্বপাড়ার মহিলারাও অন্নপূর্ণার টাকা দিয়েই পুজোর আয়োজন করেছেন। এই পুজোর উদ্যোক্তা অন্নপূর্ণা সমিতি। এ দিন ভোরে দেবীপক্ষের সূচনায় দুলদুলির মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের প্রতিকৃতি হাতে নিয়ে চাল, আলু সংগ্রহ করতে নেমে পড়েন। উদ্যোক্তারা জানাচ্ছেন, এই পুজো এ বার তিন বছরে পা দিল। নমিতা মণ্ডল, সুদর্শন মণ্ডলেরা জানালেন, এতদিন বাড়ি বাড়ি চাঁদা তুলে কোনও রকমে পুজো হতো। এ বছর গ্রামের মহিলারা অন্নপূর্ণা প্রকল্পে পাওয়া তিন হাজার টাকা তুলে দিয়েছেন পুজো করার জন্য। ফলে পুজোটা জাকজমকে করতে আমরা।