‘কিং’ ছবির আইটেম সং-এ বিশেষ উপস্থিতি বেবো’র, ১৫ বছর পরে পর্দায় ফিরছেন শাহরুখ-করিনা? - 24 Ghanta Bangla News
Home

‘কিং’ ছবির আইটেম সং-এ বিশেষ উপস্থিতি বেবো’র, ১৫ বছর পরে পর্দায় ফিরছেন শাহরুখ-করিনা?

Spread the love

ফের এক সঙ্গে পর্দায় ফিরছেন শাহরুখ-করিনা। সম্প্রতি এমনই খবরে মুখর নেটদুনিয়া। পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সূত্রের খবর, এই কিং ছবিতেই বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউডের বেবো অর্থাৎ করিনাকে। যদিও এই বিষয়ে মুখ খুলছেন না তারকারা। তবে, আন্দাজ, আগামী মাসে কিং খানের জন্মদিন খোলসা হতে পারে এই গুঞ্জনের।

প্রায় ১৫ বছর পরে এক সঙ্গে দেখা যাবে কারিনা ও শাহরুখকে। গুঞ্জন এই অ্যাকশন ছবির আইটেম সং-এই দেখা যেতে পারে করিনাকে। ইতিমধ্যেই তারকার টিমের সঙ্গে কথা বার্তা পাকা হয়ে গিয়েছে বলেই খবর। এই মাসের শেষের দিকে শাহরুখ ও করিনা দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং করবেন বলে আশা করা হচ্ছে। ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা, এই গানে থাকতে পারেন আন্তর্জাতিক পপ তারকা এড শিরান। যদিও এই সমস্ত বিষয়টি গোপনেই রাখতে চাইছেন ছবির টিম।

নির্মাতাদের মতে, ‘ড্যাডি কুল’ গানটি অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং এই গানের মাধ্যমে শাহরুখ ও করিনাকে এমন ভাবে দেখা যাবে যা দর্শকরা আগে কখনও দেখেননি। পাশাপাশি এই গানটি সকলের কাছে জনপ্রিয় করে তুলতে কোন খামতি রাখছেন না। এটি ‘কিং’ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হবে বলে আশা তাঁদের।

‘কভি খুশি কভি গাম’ এবং ‘ডন’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-কারিনা। তাই এ বার ‘কিং’-ছবিতে তাদের উপস্থিতি যে অন্য রকম হতে চলেছে তা নিয়েও চর্চা শুরু হয়েছে। শাহরুখ-করিনা ছাড়াও ছবিটিতে রয়েছেন, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি এবং রাঘব জুয়ালের মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *