ডার্বির ক্ষত ভুলে এ বার ঘরের মাঠে AFC চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের, জানুন টিকিট পাবেন কী ভাবে - 24 Ghanta Bangla News
Home

ডার্বির ক্ষত ভুলে এ বার ঘরের মাঠে AFC চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের, জানুন টিকিট পাবেন কী ভাবে

Spread the love

শনিবার থেকে শুরু টিকিট বিক্রি

ইস্টবেঙ্গল-আল শোরতা ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে শনিবার, ১০ অক্টোবর থেকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের ১ নম্বর গেটের বক্স অফিস থেকে টিকিট পাওয়া যাবে। ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত টিকিট কেনা যাবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বক্স অফিস। এ ছাড়া, ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকেরা। সেখানে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। ফলে নিজেদের সুবিধা অনুযায়ী স্টেডিয়াম বা ক্লাব তাঁবু থেকে টিকিট কিনে নিতে পারবেন তাঁরা।

অনলাইনেও টিকিট কাটার সুযোগ

যাঁরা সরাসরি টিকিট কিনতে পারবেন না, তাঁদের জন্য অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাও রয়েছে। ডিস্ট্রিক্ট (District) প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কাটার পর যুবভারতীর ১ নম্বর গেটের বক্স অফিস অথবা ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকে তা সংগ্রহ করার সুবিধাও থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *