Nitin Nabin: বিদেশি শক্তির মদত রয়েছে, ভোটে হেরে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বিজেপি, বিরোধী ও সিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন নিতিন নবীন | Nitin Nabin Warns Rahul Gandhi, Arvind Kejriwal and CJP, Alleges Foreign Forces Behind Unrest - 24 Ghanta Bangla News
Home

Nitin Nabin: বিদেশি শক্তির মদত রয়েছে, ভোটে হেরে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বিজেপি, বিরোধী ও সিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন নিতিন নবীন | Nitin Nabin Warns Rahul Gandhi, Arvind Kejriwal and CJP, Alleges Foreign Forces Behind Unrest

Spread the love

নয়া দিল্লি: দিল্লিতে যন্তর-মন্তরে বিক্ষোভ  (Jantar Mantar) কর্মসূচির মাঝে সিজেপিকে (CJP) কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সিজেপির সঙ্গে একযোগে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিয়াল-সহ বিরোধীদের আক্রমণ করা হয়েছে। নিতিন নবীনের দাবি, ভোটে হেরে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে। মানুষ এর জবাব দেবে। বিজেপি সভাপতির আরও বিস্ফোরক দাবি,বিরোধী আন্দোলনে বিদেশি শক্তির মদত রয়েছে।

নিতিন নবীনের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অগ্রগতি মেনে নিতে পারছেন না রাহুল গান্ধী, অরবিন্দ কেজরীবাল এবং ককরোচ জনতা পার্টি (CJP)। সেই কারণেই তাঁরা দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। দেশের ১৪০ কোটি মানুষকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারা এই কাজ করছেন? দু’টি অরাজক গোষ্ঠী। একটি ইন্ডি জোটের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে, অন্যটি অরবিন্দ কেজরীবাল এবং তাঁর সহযোগী সিজেপি-র নেতৃত্বে।”

নিতিন নবীনের দাবি, এই দুই গোষ্ঠীর মধ্যে যেন প্রতিযোগিতা চলছে, কে কত বড় অরাজক, তা প্রমাণ করার। তবে দেশের মানুষ তাঁদের উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল বলেও মন্তব্য করেন তিনি। এরপরই কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “আজ আপনাদের স্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছি, আপনারা যে বিক্রির রাজনীতি করছেন এবং বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন, তা কখনও সফল হবে না। ভারতীয় জনতা পার্টি এবং দেশপ্রেমিক মানুষ আপনাদের যোগ্য জবাব দেবেন।”

এখানেই থামেননি নিতিন নবীন। তিনি আরও বলেন, “আপনারা যেভাবে দেশে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন, ভারত সরকার সেই পরিস্থিতির কঠোর হাতে মোকাবিলা করবে। আর বিজেপি কর্মীরা সাধারণ মানুষের মধ্যে থেকে আপনাদের এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *